সোমালি জলদস্যুদের হাতে ডেনমার্কের ৭ নাগরিক জিম্মি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমালিয়ার জলদস্যুরা ভারত মহাসাগর থেকে ডেনমার্কের একটি পরিবারের তিনটি শিশু ও তাদের মা-বাবাকে জিম্মি করেছে। একই সময় তাদের সঙ্গে থাকা ছোট নৌযান ও দুজন ক্রুকেও জিম্মি করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জিম্মি শিশুদের বয়স ১২ থেকে ১৬ বছরের মধ্যে। জলদস্যুরা গত ২৪ ফেব্রুয়ারি তাদের নৌযানটি আটক করে এবং সোমালিয়ার দিকে রওনা দেয়। গত বৃহস্পতিবার তারা এ ব্যাপারে নিশ্চিত হন।ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লেন ইসপার্সন বলেন, ‘এটা ভাবতেই অসহ্য লাগে যে তাদের কবল থেকে শিশুরাও রেহাই পাচ্ছে না। আমি জলদস্যুদের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।’ অবশ্য পররাষ্ট্রমন্ত্রী জিম্মি নাগরিকদের সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে অস্বীকার করেন।লেন ইসপার্সন বলেন, ‘অতীত অভিজ্ঞতায় আমরা দেখতে পাই যে জিম্মিদের সম্পর্কে বেশি তথ্য বা মন্তব্য তাদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তবে বন্দীদের সাহায্য করতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।’বিশ্লেষকেরা বলছেন, জলদস্যুতা সোমালিয়ায় আকর্ষণী বাণিজ্যে পরিণত হয়েছে। জলদস্যুরা প্রকাশ্যে লাখ লাখ ডলার মুক্তিপণ দাবি করে থাকে। সম্প্রতি তারা ২০ কোটি ডলার মূল্যের অশোধিত তেলবাহী একটি ট্যাংকার আটক করে।