সোমালিয়ায় জঙ্গি হামলা, নিহত ৩৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গতকাল রোববার কয়েকটি রক্তক্ষয়ী জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছে।আল জাজিরা টেলিভিশনের অনলাইন জানায়, পুলিশের পোশাক পরা নয়জনের একটি সশস্ত্র দল মোগাদিসুর প্রধান আদালত ভবনে হামলা চালায়। এতে ২৯ জন বেসামরিক ব্যক্তি নিহত ও ৫৮ জন আহত হয়। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনায় নয় হামলাকারীও প্রাণ হারায়।এ হামলার ঘটনার সময় আদালত ভবনের বাইরে একটি গাড়িবোমা বিস্ফোরিত হয়। তবে ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।এ ছাড়া মোগাদিসুর বিমানবন্দরের কাছে পৃথক গাড়িবোমা হামলায় পাঁচজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।হামলার দায় স্বীকার করেছে আল শাবাব। সংগঠনটির মুখপাত্র জানিয়েছেন, ভবিষ্যতে আরও হামলা চালানো হবে।