সোমালিয়া ও ইয়েমেনের পণ্যবাহী বিমানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমালিয়া ও ইয়েমেনের পণ্যবাহী (কার্গো) বিমানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে কর্তৃপক্ষ প্রিন্টারের কালিভর্তি কন্টেইনার এবং সমজাতীয় পণ্যবহনকারী বিমানও সে দেশে নিষিদ্ধ করেছে। গত মাসে দুবাই ও ব্রিটেনের পুলিশ ইয়েমেন থেকে যুক্তরাষ্ট্রগামী পণ্যবাহী বিমান থেকে বিস্ফোরকভর্তি দুটি প্যাকেট উদ্ধার করে। ওই বিস্ফোরক কালিভর্তি কন্টেইনারের মধ্যে লুকানো অবস্থায় ছিল।বিস্ফোরক উদ্ধারের পর মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রগামী বিমানে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গৃহীত হয়। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সর্বশেষ সোমালিয়া ও ইয়েমেনের পণ্যবাহী বিমানের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হলো। বিবিসি।