সোমালিয়ার সব এমপিকে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমালিয়ার নবগঠিত পার্লামেন্টের সব সদস্যকে (এমপি) একে একে হত্যা করার হুমকি দিয়েছে দেশটির আল-কায়েদাসংশ্লিষ্ট ইসলামি জঙ্গি সংগঠন আল শাবাব। গতকাল সোমবার তারা এ হুমকি দেয় বলে বিভিন্ন আন্তর্জাতিক বার্তা সংস্থার খবরে বলা হয়েছে। গত শনিবার রাজধানী মোগাদিসুতে এক এমপিকে গুলি করে হত্যা করে আল শাবাব। সংগঠনটি দাবি করেছে, এ ঘটনা তাদের হত্যাযজ্ঞের শুরু মাত্র।নাম প্রকাশ না করার শর্তে আল শাবাবের একজন নেতা বলেন, ‘এমপি মুস্তফা হাজি মোহাম্মদকে সফলভাবে হত্যা করার বিষয়টি প্রথম ঘটনা। আমরা সব এমপিকে হত্যা করতে অঙ্গীকারবদ্ধ। বাকি ২৭৪ জন এমপি অপেক্ষমাণ তালিকায় আছেন। তাঁদের সবাইকে একে একে হত্যা করা হবে।’ সোমালিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ ১২ সেপ্টেম্বর জঙ্গি হামলা থেকে রক্ষা পান।