সোমালিয়ায় জিম্মিদের উদ্ধারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমালিয়ায় জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশিদের যত শিগগির সম্ভব ফিরিয়ে আনতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সরকার।আজ মঙ্গলবার সকালে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে এ প্রত্যয় ব্যক্ত করা হয়। বৈঠকে বলা হয়, জিম্মিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সরকার সংশ্লিষ্ট সব আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছে।বৈঠকে জানানো হয়, আন্তর্জাতিক আইন মেনে জিম্মিদের নিরাপদে দেশে ফেরানোর ব্যাপারে সব ধরনের সহযোগিতা করা হবে বলে সংস্থাগুলোর পক্ষ থেকে বাংলাদেশকে আশ্বস্ত করা হয়েছে। আন্তমন্ত্রণালয় বৈঠকে আরও বলা হয়, যত শিগগির সম্ভব সমস্যার নিষ্পত্তির মাধ্যমে জিম্মিদের সুস্থ অবস্থায় দেশে ফিরিয়ে আনতে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।