সোলসের নতুন অ্যালবাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যান্ডদল সোলসের নতুন অ্যালবাম জ্যাম-এর মোড়ক উন্মোচন হলো গতকাল শুক্রবার রাজধানীর এক রেস্তোরাঁয়। মোড়ক উন্মোচন করেন নাসিম আলী খান, পার্থ বড়ুয়া, আশরাফ বাবুসহ ব্যান্ডের সদস্যরা। ডেডলাইন মিউজিকের ব্যানারে অ্যালবামটি এখন বাজারে পাওয়া যাচ্ছে। মোট ১২টি গান দিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। গানগুলো হলো: নির্মলেন্দু গুণ, ছায়া, জ্যাম, মন খারাপ, গান, নাট্যকবিতা, নতুন ভোরে, প্রিয় মুখ, দস্যি মেয়ে ও আতশবাজি।