সোহরাওয়ার্দী উদ্যান থেকে ৯ ককটেল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে আজ মঙ্গলবার বিকেলে নয়টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা প্রথম আলো ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।সোহেল রানা বলেন, ছবির হাট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকে শিখা চিরন্তনের দিকে যেতে হাতের বাম পাশে ফাঁকা জায়গায় একটি কাঁঠাল গাছের নিচে ককটেলগুলো পড়ে ছিল। খবর পেয়ে বেলা সাড়ে তিনটার দিকে সেগুলো উদ্ধার করা হয়। তিনি বলেন, আটটি ককটেল একটি খাকি রঙের প্যাকেটের ভেতর ছিল। আরেকটি ছিল ওই প্যাকেটের বাইরে। এ ছাড়া প্রতিটি ককটেল কালো টেপ দিয়ে মোড়ানো ছিল। বাইরে থাকা ককটেলটি দেখে পথচারীরা ফোন করে পুলিশে খবর দেন।ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, নাশকতা সৃষ্টির জন্য দুষ্কৃতকারীরা গাছের নিচে ককটেলগুলো সংরক্ষণ করে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে। অকেজো করার জন্য সেগুলো বালতি-ভর্তি পানিতে রাখা হয়েছে।