সোহরাওয়ার্দী উদ্যানে গলফ মাঠের জায়গা বরাদ্দ অবৈধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের আড়াই একর জায়গা ঢাকা ক্লাবকে গলফ মাঠ তৈরির জন্য বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।একই সঙ্গে রাজধানীর মাস্টারপ্ল্যানে চিহ্নিত উন্মুক্ত ওই স্থানটি সাধারণ জনগণের স্বাভাবিক ব্যবহারের জন্য ব্যবস্থাপনারও নির্দেশ দেওয়া হয়।২০০৮ সালের মার্চে গণপূর্ত বিভাগ সোহরাওয়ার্দী উদ্যানের আড়াই একর জায়গা ঢাকা ক্লাবের জন্য বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দের ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে একই বছরের ৯ মার্চ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এবং আইন ও সালিশ কেন্দ্র (আসক) হাইকোর্টে রিট আবেদন করে। ওই সময় প্রাথমিক শুনানি নিয়ে আদালত গলফ মাঠ তৈরির ওপর স্থিতাবস্থা বজায় রাখা পাশাপাশি রুল জারি করেন। আর রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।আদালতে রিট আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী ইকবাল কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।