সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের ওপর হামলার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এ কে এম মুজিবুর রহমানের ওপর হামলার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের চিহ্নিত কয়েকজন কর্মচারী পরিচালকের দপ্তরে ঢুকে এ ঘটনা ঘটান। এ ব্যাপারে আজ বুধবার শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।এ প্রসঙ্গে পরিচালক এ কে এম মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, চতুর্থ শ্রেণীর কর্মচারী নামধারী শহীদুল ইসলামসহ চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি আজ বুধবার শেরেবাংলা নগর থানায় জিডি করেছেন। এ ব্যাপারে তিনি হূদরোগ ইনস্টিটিউটের পরিচালকের কাছেও লিখিত অভিযোগ করেছেন।জিডিতে বলা হয়, হূদরোগ ইনস্টিটিউটের চতুর্থ শ্রেণীর কর্মচারী চিহ্নিত সন্ত্রাসী শহীদুল ইসলাম, আহসান হাবীব, ওই হাসপাতালের ওয়ার্ডবয় রাশেদুল আলম ও মো. শাহীনের নেতৃত্বে ২৫-৩০ জন সন্ত্রাসী জোর করে হাসপাতালে পরিচালকের দপ্তরে ঢোকেন। তাঁরা পরিচালককে গালাগাল দিতে থাকেন। একপর্যায়ে তাঁরা পরিচালকের ওপর হামলা করতে উদ্যত হন এবং তাঁকে প্রাণনাশের হুমকি দেন। এ সময় পরিচালকের ব্যক্তিগত সহকারী চিত্কার দেন। তখন আশপাশে কর্তব্যরত কর্মকর্তা ও কর্মচারীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরিচালক জিডিতে সন্ত্রাসীদের শাস্তি এবং তিনিসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তার দাবি জানান।খোঁজ নিয়ে জানা যায়, শহীদুল হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের সভাপতি এবং আহসান হাবীব ওই সংগঠনের সাধারণ সম্পাদক।শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউজ্জামান বলেন, ঘটনার তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে এই জিডি মামলা হিসেবে রূপান্তরিত হতে পারে।সোহরাওয়ার্দী হাসপাতাল সূত্র জানায়, গত রোববার সকালে হাসপাতালের গাইনি বিভাগে চিকিত্সাধীন অবস্থায় রোজিনা বেগম নামে এক নারী মারা যান। তাঁর স্বামী জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কর্মচারী। ওই দিন চিকিত্সায় অবহেলায় রোজিনার মৃত্যুর অভিযোগে হূদরোগ ইনস্টিটিউটের কতিপয় কর্মচারী হাসপাতালের অস্ত্রোপচার কক্ষ ও আশপাশের কক্ষে ভাঙচুর চালাতে উদ্যত হন। হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।