সোহাগ গাজী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাকে বলে স্বপ্নিল অভিষেক! বোলিং করতে এসে দ্বিতীয় বলেই তুলে নিলেন বোলারদের মূর্তিমান আতঙ্ক ক্রিস গেইলকে। প্রথম ওয়ানডেতে এরপর নিলেন আরও তিন উইকেট। ২৯ রানে ৪ উইকেট নিয়ে করলেন বাংলাদেশের পক্ষে অভিষিক্ত বোলারের সেরা পারফরম্যান্স। হলেন ম্যান অব দ্য ম্যাচও। এখানেও তিনি অভিষিক্ত ম্যাচে মাচ সেরা প্রথম বাংলাদেশি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খুলনায় প্রথম ওয়ানডে খেলার আগে একই দলের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছে তাঁর। প্রথম টেস্টেই ইনিংসে ৭৮ রানে নিয়েছেন ৬ উইকেট। টেস্টে ৯ উইকেট। দুটি পরফরম্যান্স বাংলাদেশের পক্ষে কোনো অভিষিক্ত বোলারের সেরা পারফরম্যান্স। টেস্টের পর ওয়ানডে—দুই ক্রিকেটেই দারুণ শুরু করা সোহাগ গাজীই আমাদের এ সপ্তাহের তারকা।