সোহেল তাজ দেশে ফিরেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কাপাসিয়া থেকে নির্বাচিত সাংসদ ও পদত্যাগী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ যুক্তরাষ্ট্র থেকে আজ শুক্রবার ভোরে দেশে ফিরেছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি বনানীতে তাঁর মায়ের বাসায় ওঠেন।ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাজকে অভ্যর্থনা জানাতে তাঁর নির্বাচনী এলাকা কাপাসিয়ার উপজেলা চেয়ারম্যান ও কৃষক লীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, কাপাসিয়া থানা আওয়ামী লীগের সভাপতি আজগর রশিদ খান, সাধারণ সম্পাদক অধ্যাপক রুহুল আমিনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। ৭ ও ৮ সেপ্টেম্বর সোহেল তাজ কাপাসিয়ায় তাঁর গ্রামের বাড়ি দরদরিয়ায় ইফতার অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে।উল্লেখ্য, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি সোহেল তাজ যুক্তরাষ্ট্রে যান।বাসস।