সোহেল তাজের পদত্যাগ গৃহীত, আসন শূন্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য তানজিম আহমেদ সোহেল তাজের পদত্যাগপত্র গৃহীত হয়েছে বলে জাতীয় সংসদকে অবহিত করেছেন স্পিকার আবদুল হামিদ।আজ রোববার বিকেলে সংসদ অধিবেশনের শুরুতেই স্পিকার সোহেল তাজের পদত্যাগপত্র গৃহীত হওয়ার বিষয়টি সংসদকে অবহিত করেন। স্পিকার সংসদকে বলেছেন, পদত্যাগের কারণে ৭ জুলাই থেকে গাজীপুর-৪ আসন শূন্য হয়েছে।সংবিধান অনুযায়ী আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে ওই আসনে নির্বাচন কমিশনকে উপনির্বাচন করতে হবে। অর্থাত্ অক্টোবরের ৫ তারিখের মধ্যে এই আসনে নির্বাচন হতে হবে।সোহেল গতকাল শনিবার বিকেলে জাতীয় সংসদে এসে স্পিকারের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেন। তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে। সংসদ সদস্য পদ ত্যাগ করার আগে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদও ত্যাগ করেন।