সোহেল তাজের পদত্যাগ নিয়ে নতুন কিছু বলার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাংসদ তানজিম আহমদ সোহেল তাজ সশরীরে পদত্যাগ করার প্রতিক্রিয়ায় আজ রোববার আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমু বলেছেন, সোহেল তাজ ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। তিনি বেশির ভাগ সময় বিদেশে থাকেন। বিদেশের নাগরিকত্বও নিয়ে থাকতে পারেন।আমির হোসেন আমু আরও বলেন, সোহেল তাজের পদত্যাগের ঘটনা পুরোনো। এ নিয়ে নতুন করে কিছু বলার নেই।আজ রোববার রাজধানীতে এক আলোচনাসভায় সোহেল তাজের পদত্যাগের ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে আওয়ামী লীগের নেতা আমির হোসেন আমু এসব কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে।প্রচারিত ওই প্রতিবেদনে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, একজন সাংসদের পদত্যাগের ঘটনায় দলের কোনো রাজনৈতিক সংকট তৈরি হবে না।গতকাল শনিবার রাত আটটার দিকে সোহেল তাজ সরাসরি স্পিকার আবদুল হামিদের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেন। এ সময় স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।