সোহেল রানা ও কারখানার মালিকদের ব্যাংক হিসাব বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে ধসে পড়া ভবনের মালিক সোহেল রানা এবং ওই ভবনে থাকা পোশাক কারখানার মালিকদের ব্যাংক হিসাব বন্ধ করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।আজ রোববার কেন্দ্রীয় ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আদালতের নির্দেশে আমরা তাঁদের অ্যাকাউন্ট বন্ধ করতে যাচ্ছি।’ খবর বাসসের।ওই কর্মকর্তা জানান, আদালতের কাগজপত্র হাতে পাওয়ার পর বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ব্যাংকগুলোকে এ বিষয়ে নির্দেশনা জানিয়ে দেওয়া হবে। আইন ও সালিশ কেন্দ্র এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি করে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ আদেশ দেন। আদেশে রানা প্লাজার মালিক সোহেল রানা এবং ওই ভবনের পোশাক কারখানার মালিকদের ব্যাংক হিসাব বন্ধের বিষয়টি বিজ্ঞপ্তি জারির মাধ্যমে সব ব্যাংককে জানিয়ে দিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়।তবে পোশাক কারখানার মালিকদের হিসাব থেকে বিজিএমইএর তত্ত্বাবধানে শ্রমিকদের বেতন-ভাতার জন্য অর্থ তোলা যাবে।সাভারে নয় তলা ভবন রানা প্লাজা গত বুধবার ধসে পড়ে। এ ঘটনায় বহু মানুষ হতাহত হন।