সোহেল রানা গ্রেপ্তার
সাভারে ধসে যাওয়া রানা প্লাজার মালিক সোহেল রানাকে আজ রোববার বিকেলে বেনাপোল সীমান্ত থেকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁকে ঢাকায় নিয়ে আসা হয়েছে।র্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান প্রথম আলো ডটকমকে বলেন, তাঁর নেতৃত্বে র্যাবের একটি দল আজ বেলা তিনটার দিকে সোহেলকে বেনাপোল সীমান্ত থেকে গ্রেপ্তার করেছে। হেলিকপ্টারে করে তাঁকে ঢাকা নিয়ে আসা হয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরও প্রথম আলো ডটকমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।এ ছাড়া স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক আজ বেলা সোয়া তিনটার দিকে সাভারে ভবনধসের উদ্ধার তৎপরতার কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের মাইকে রানাকে গ্রেপ্তারের ঘোষণা দেন। সেখানে তিনি বলেন, ‘যে মানুষরূপী পশুটি এখানে মরণফাঁদ তৈরি করেছিল, দেশ ছেড়ে পালানোর সময় তাকে বেনাপোল সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে।’এ ঘোষণার পর ঘটনাস্থলে উপস্থিত উদ্ধারকর্মী ও জনতা ‘ফাঁসি ফাঁসি’ বলে স্লোগান দিতে থাকেন।