সোহেল রানাকে পালাতে সাহায্য করায় আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারে ধসে পড়া ভবন রানা প্লাজার মালিক সোহেল রানা পালিয়ে যাওয়ার ঘটনায় আজ মঙ্গলবার আবুল হাসান (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।ভবনধসের পর আবুল হাসান সোহেল রানাকে তাঁর বাড়িতে আশ্রয় দেন এবং পালাতে সহায়তা করেন বলে র্যাবের অভিযোগ।বেলা ১১টার দিকে রাজধানীর মালিবাগের একটি বাসা থেকে আবুল হাসানকে আটক করে র্যাব।র্যাব-১-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কিসমত হায়াৎ জানান, আটক আবুল হাসানকে সাভার থানায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হবে।