সোয়েটার কারখানায় শ্রমিকদের হামলা-ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলহাটি এলাকায় কাজের মজুরি বৃদ্ধির দাবিতে একটি সোয়েটার কারখানার শ্রমিকেরা বিক্ষোভ সমাবেশ করেছে। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকেরা কারখানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। হামলা-ভাঙচুরের ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। পরে কর্তৃপক্ষ এক দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে।আজ শুক্রবার সকালে উপজেলার হিজলহাটি এলাকায় বিডি হ্যাচং লিমিটেড নামে একটি সোয়েটার কারখানায় এ ঘটনা ঘটে। কারখানার শ্রমিক, কর্মকর্তা ও পুলিশ সূত্রে জানা গেছে, শ্রমিকেরা দীর্ঘদিন ধরে সোয়েটারপ্রতি মজুরি ২০ টাকা বৃদ্ধি করে ৪৫ টাকা দাবি করে আসছিল। কিন্তু আজ সকালে কারখানা কর্তৃপক্ষ সোয়েটারপ্রতি আগের মূল্য ২৫ টাকা হারে বেতন দিলে তাঁরা উত্তেজিত হয়ে ওঠে। এ সময়ে শ্রমিকেরা কারখানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশ ও আর্মড পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।