সৌদি আরব ও যুক্তরাষ্ট্রে কাল ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে আগামীকাল রোববার পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে। সৌদি কর্তৃপক্ষ গণমাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল শুক্রবার নতুন চাঁদ দেখা যায়নি। আজ শনিবারকে রমজান মাসের শেষ দিন হিসেবে ধরা হয়েছে।সৌদি আরবের সঙ্গে মিল রেখে কাতার, ইয়েমেন ও লিবিয়াতে আগামীকাল ঈদ উদ্যাপিত হবে।আমাদের নিউইয়র্ক প্রতিনিধি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে আগামীকাল রোববার পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে। যুক্তরাষ্ট্রের মসজিদগুলো থেকে ঈদের নামাজের সময়সূচি ঘোষণা করা হয়েছে। নিউইয়র্কসহ যেসব নগরে বাংলাদেশি লোকজন বেশি, সেখানে ঈদের একাধিক জামাত হবে। সকাল আটটা থেকে ১০টা পর্যন্ত ভিন্ন ভিন্ন জামাতের কথা মসজিদগুলো থেকে জানিয়ে দেওয়া হয়েছে।নিউইয়র্কে জ্যামাইকা ও ব্রুকলিনে বাংলাদেশিদের বড় ঈদের জামাত হবে। জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে সংলগ্ন স্কুল মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল নয়টায়। ছুটির দিন হওয়ায় ঈদের জামাতগুলোয় মুসল্লিদের উপস্থিতি বেশি থাকবে বলে আশা করা যাচ্ছে। প্রস্তুতি সেভাবেই নেওয়া হয়েছে। ঈদের জামাতে নারী মুসল্লিদের অংশ নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।গতকাল রাত থেকে প্রবাসী বাংলাদেশিদের ঘরে ঘরে শুরু হয়েছে ঈদ-উত্সবের প্রস্তুতি।