সৌদি আরব যাচ্ছেন খালেদা জিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামীকাল বুধবার রাতে সৌদি আরব যাচ্ছেন। সৌদি বাদশাহর আমন্ত্রণে তিনি সেখানে ওমরাহ পালন করবেন। সে দেশে তিনি ১০ দিন থাকবেন। খবর ইউএনবির।সৌদি আরবে বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া দারুল আমান প্রাসাদে থাকবেন। ওমরাহ পালনের সময় খালেদা জিয়ার সঙ্গে তাঁর ছোট ভাই শামীম এস্কান্দার ও তাঁর স্ত্রী কানিজ ফাতেমা থাকবেন। শবে কদরের পরে খালেদা জিয়া দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।এর আগে গত ১৫ জুন খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য সৌদি আরব যান।