সৌদি আরবে অগ্নিদগ্ধ হয়ে ২৫ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় অ্যাবকাইক এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে বিদ্যুত্ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। আজ বুধবার অ্যাবকাইক এলাকার আইন বার্দ গ্রামে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।জানা গেছে, ওই গ্রামে বিয়ের জন্য নির্ধারিত স্থানে লোকজন আনন্দ-উল্লাস করে বাজি পোড়াচ্ছিল। এ সময় বাজির আগুনের ফুলকি উচ্চ বিদ্যুত্বাহী তারে আঘাত করলে তার ছিঁড়ে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। বিদ্যুতের ছেঁড়া তার অনুষ্ঠানস্থলের লোহার ফটকে আছড়ে পড়লে শত শত অতিথি সেখানে আটকা পড়ে।বেসামরিক প্রতিরক্ষা পরিদপ্তরের কর্মকর্তারা জানান, এ দুর্ঘটনায় আহত ব্যক্তিদের অ্যারামকো ও সেন্ট্রাল অ্যাবকাইক হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। তাঁদের অধিকাংশই নারী।বেসামরিক প্রতিরক্ষা পরিদপ্তরের মুখপাত্র কর্নেল মো. আল-আজামি বলেন, পূর্বাঞ্চলীয় প্রদেশের গভর্নর প্রিন্স মোহাম্মদ বিন ফাহাদ বিন আবদুল আজিজ সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন।