সৌদি আরবে এক সেনা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের শিয়া-অধ্যুষিত কাতিফ এলাকায় গতকাল শুক্রবার বন্দুকধারীদের গুলিতে এক সেনা নিহত ও অপর একজন আহত হয়েছে। আজ শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ-এর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা বলা হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মনসুর তুর্কি জানিয়েছেন, কাতিফের একটি নিরাপত্তা টহল দলের ওপর মোটরবাইক আরোহী চার বন্দুকধারী নির্বিচারে গুলি ছোড়ে। গতকাল স্থানীয় সময় রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে এক সেনা নিহত ও অপর একজন আহত হয়। আহত সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।কাতিফ জেলার শিয়া মুসলমানরা সরকারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুলে বিক্ষোভ করছে। সরকার শিয়াদের এ অভিযোগ অস্বীকার করেছে।