সৌদি আরবে গুলিতে বাংলাদেশি নিহত
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আওয়ামিয়া এলাকায় গত সোমবার গুলিতে একজন বাংলাদেশি নিহত হয়েছেন। তবে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।খবরে বলা হয়, যে এলাকায় ওই বাংলাদেশি নিহত হয়েছেন, এটি এক শিয়াপ্রধান এলাকা। গত বছরের নভেম্বরে শিয়া মতাবলম্বী বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ১২ জন নিহত হয়।সৌদি পুলিশ এক বিবৃতিতে জানায়, বাংলাদেশি ওই ব্যক্তি গাড়ি চালাচ্ছিলেন। ওই সময় টহল পুলিশের দুটি গাড়ি লক্ষ্য করে ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তা ওই ব্যক্তির গাড়িতে লাগে। এতে গাড়িটিতে আগুন ধরে যায়। এতে অবশ্য কেউ আহত হয়নি। অন্যদিকে একজন আন্দোলনকর্মী জানান, একজন তালিকাভুক্ত আসামিকে ধরতে পুলিশ একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় বন্দুকযুদ্ধে ওই বাংলাদেশি নিহত হন। সৌদি আরবে ৮০ লাখের বেশি বিদেশি বাস করেন। এর মধ্যে বেশির ভাগই গাড়ির চালক।