সৌদি আরবে গৃহকর্মী পাঠাবে না ইন্দোনেশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ার সরকার সৌদি আরবে আর গৃহকর্মী না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইনে এ খবর জানানো হয়েছে।ইন্দোনেশিয়ার শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ১ আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। আর যত দিন পর্যন্ত সৌদি সরকার ইন্দোনেশিয়ার অভিবাসী শ্রমিকদের সঙ্গে ভালো আচরণ করার নীতিতে সম্মত না হবে, তত দিন এই সিদ্ধান্ত বহাল থাকবে।গত রোববার রুয়াতি বিনতে সাপুবি (৫৪) নামের এক ইন্দোনেশীয় নারী গৃহকর্মীকে শিরশ্ছেদ করে সৌদি কর্তৃপক্ষ। ওই নারী দাবি করেন, নির্যাতন সহ্য না করতে পেরে তিনি তাঁর মালিকে হত্যা করেছেন। এরপর সৌদি সরকার ওই ইন্দোনেশীয় নারী গৃহকর্মীর মৃত্যুদণ্ড কার্যকর করে। এ ঘটনার পরই জাকার্তা সৌদি আরবে আর গৃহকর্মী না পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করে।বর্তমানে সৌদি আরবে ইন্দোনেশীয় প্রায় ১৫ লাখ নাগরিক শ্রমিক হিসেবে কাজ করছেন। তাঁদের মধ্যে অনেকেই আছেন গৃহকর্মী হিসেবে। কিন্তু সাম্প্রতিক সময়ে এই কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার ও নির্যাতনের অভিযোগ উঠেছে।