সৌদি আরবে দেয়াল ধসে তিন বাংলাদেশির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। আজ বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বেলা একটা) রিয়াদে এই দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন ইব্রাহিম (৫৫), নজির (৪৭) ও তাঁর ভাই মনজির (৬০)। তাঁদের বাড়িই কুমিল্লার বরুড়ায়।কুমিল্লা থেকে ইব্রাহিমের আত্মীয় জসীমউদ্দিন প্রথম আলোকে জানিয়েছেন, বিকেল তিনটার দিকে তাঁরা সৌদিপ্রবাসীদের মাধ্যমে এই তাঁদের মৃত্যুর বিষয়টি জেনেছেন।মুঠোফোনে যোগাযোগ করা হলে ইব্রাহিমের চাচাতো ভাই আবুল বাশার সৌদি আরব থেকে জানান, রিয়াদে চারতলা একটি ভবনের নির্মাণকাজ চলছিল। তিনিও সেখানে কাজ করতেন। আজ সৌদি সময় সকাল ১০টার দিকে ওই তিনজন দেয়ালচাপা পড়ে মারা যান। ঘটনার পর তিনি রিয়াদের বাংলাদেশ দূতাবাসে ফোন করেন। তবে কেউ ফোন ধরেনি। পরে সৌদি পুলিশ এসে লাশ নিয়ে গেছে।