সৌদি আরবে বাংলাদেশির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবের জিজান প্রদেশের রাজধানী জাজানে ছাদ থেকে পড়ে এক বাংলাদেশি মারা গেছেন। আনুমানিক ৫০ বছর বয়সী ওই বাংলাদেশির নাম-পরিচয় এখনো জানা যায়নি। আজ শুক্রবার বিকেলে একটি কোম্পানির ব্যবস্থাপক সৌদিপ্রবাসী ফারুক আহমেদ মুঠোফোনে প্রথম আলো ডটকমকে এই তথ্য জানান। তিনি বলেন, ‘কয়েক দিন আগেও একইভাবে এক বাংলাদেশি মারা গেছেন। এ ধরনের ঘটনা তদন্ত করলে দেখা যাবে এগুলো “হত্যাকাণ্ড”।’ আজ সৌদি আরবের ইংরেজি দৈনিক সৌদি গেজেটের অনলাইন সংস্করণে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, ওই বাংলাদেশি দোতলা একটি ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ বিষয়ে জাজান পুলিশের মুখপাত্র কর্নেল আওয়াদ আল খাতানি বলেন, ‘ওই লোকটি কেন আত্মহত্যা করলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।’