সৌদি আরবে বিক্ষোভ-মিছিল নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি সরকার সে দেশে সব ধরনের বিক্ষোভ ও মিছিল নিষিদ্ধ করেছে। গতকাল শনিবার দেশটির সরকার এ নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে আল জাজিরা টেলিভিশনের অনলাইন খবরে জানানো হয়েছে।গতকাল ও পরশু সৌদি আরবের শিয়া ধর্মাবলম্বীরা দেশটির পূর্বাঞ্চলে বিক্ষোভ করেছে। একজন শিয়াধর্মীয় নেতাসহ এ সম্প্রদায়ের অন্যান্য বন্দীর মুক্তি, শিয়াসম্প্রদায়ের লোকজনের কর্মসংস্থান বাড়ানো এবং সম-অধিকারের দাবিতে এ বিক্ষোভ হয়।সরকারবিরোধী এই বিক্ষোভের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়েছে।সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে গতকাল বলা হয়েছে, যেকোনো ধরনের জনশৃঙ্খলাবিরোধী কাজের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।এ দিকে ব্রিটিশ পত্রিকা দ্যা ইনডিপেনডেন্ট তাদের এক প্রতিবেদনে উল্লেখ করেছে, সৌদি আরবের শিয়া-অধ্যুষিত এলাকায় নিরাপত্তা বাহিনীর প্রায় ১০ হাজার সদস্য পাঠানো হয়েছে।বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির তেলসমৃদ্ধ শহর হোফাফে শতাধিক মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছে। পূর্বাঞ্চলের অপর উপকূলীয় শহর কাতিফেও বিক্ষোভ হয়েছে।