সৌদি আরবে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোনো শাস্তি বা জরিমানাই ছাড়া সৌদি আরবে অবৈধ হয়ে যাওয়া বাংলাদেশিরা বৈধ হতে পারবেন। আগামী ৩ জুলাই পর্যন্ত এই সুবিধা অব্যাহত থাকবে। সৌদি সরকার জানিয়েছে, যাঁদের পাসপোর্টের মেয়াদ এ বছরের ৬ এপ্রিলের আগে ফুরিয়ে গেছে, তাঁদের সবাই আবার বৈধ হতে পারবেন। তাঁরা পুরোনো নিয়োগকর্তার কাছে ফিরে যেত পারবেন, ইচ্ছে হলে নতুন নিয়োগকর্তাও খুঁজে নিতে পারবেন। এ ছাড়া ২০০৮ সালের ৩ জুলাইয়ের আগে যাঁরা হজ ও ওমরা ভিসায় সৌদি আরবে গিয়ে আর ফেরেননি, তাঁরাও বৈধ হতে পারবেন। আবার ইচ্ছে হলে তাঁরা দেশেও ফিরে আসতে পারবেন। আজ এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, এ-সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য আগ্রহী ব্যক্তিদের ৬৮৭৮৪৬৫, ৬৮৯৪৭১২, ৬৩৩৫০৮২ নম্বরগুলোয় যোগাযোগ করতে বলা হয়েছে।