সৌদি কর্মকর্তা হত্যা মামলায় আট দিনের রিমান্ডে চারজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী (৪৫) হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া চার ব্যক্তিকে আট দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।গতকাল মঙ্গলবার গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার মো. ওবায়দুল হক ওই চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। মহানগর হাকিম অমিত কুমার দে আট দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে নেওয়া ব্যক্তিরা হলেন: সাইফুল ইসলাম, আল আমিন, আকবর আলী ও রফিকুল ইসলাম।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলো ডটকমকে আজ বুধবার বলেন, গতকাল কাফরুল এলাকার মানিকদী থেকে একটি গাড়ি উদ্ধার করা হয়। এর আগে উদ্ধার হয় একটি রিভলবার। তাঁর দাবি, যে ধরনের অস্ত্রের গুলিতে খালাফ নিহত হয়েছেন, ডিবির উদ্ধার করা অস্ত্রটি সেই ধরনের। এই সূত্র ধরে পরিচালিত তদন্ত অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।মাসুদুর রহমানের দাবি, খালাফ ছিনতাইকারীদের গুলিতে নিহত হন। সেদিন ছিনতাইকারীরা ব্যবহার করেছিল গতকাল উদ্ধার করা গাড়িটি। গ্রেপ্তার হওয়া চারজন ছিনতাইকারী সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।গত ৪ মার্চ রাতে রাজধানীর গুলশানের ১২০ নম্বর সড়কে নিজ বাসভবনের সামনে অজ্ঞাত সন্ত্রাসীর হাতে খালাফ গুলিবিদ্ধ হন। পরে তাঁকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করার পর ৫ মার্চ ভোর সাড়ে পাঁচটার দিকে তিনি মারা যান।