সৌদি কূটনীতিকদের রাস্তায় জোব্বা না পরার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরব দূতাবাসের কূটনীতিক ও কর্মকর্তাদের এখন থেকে নিজেদের রাষ্ট্রীয় পোশাক জোব্বা-মাথার রুমাল ও মাথাবন্ধনী পরে রাস্তায় কিংবা জনপরিসরে (পাবলিক প্লেস) বেরোতে নিষেধ করা হয়েছে। এ ছাড়া সন্ধ্যার পর জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর জন্যও কূটনীতিকদের সতর্ক করে দেওয়া হয়েছে।সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত নির্দেশনা বাংলাদেশসহ সব দূতাবাসে পাঠিয়েছে বলে খবর প্রকাশ করেছে সৌদি গেজেট। আজ শুক্রবার সৌদি আরবের ইংরেজি দৈনিক সৌদি গেজেটে সাত কলামজুড়ে ‘কশান! সৌদি ডিপ্লোম্যাটস ওয়ারনড’ শিরোনামে এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করা হয়। ঢাকায় সৌদি দূতাবাসের একজন কর্মকর্তা নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে সৌদি কর্তৃপক্ষ এ নির্দেশনা জারি করল। নির্দেশনায় বলা হয়, দাপ্তরিক কাজ ও রাষ্ট্রীয় অনুষ্ঠান ছাড়া রাষ্ট্রীয় পোশাক পরিধান করা যাবে না। রাস্তায় ও জনপরিসরে সহজেই সৌদি হিসেবে পরিচিত হওয়ার ঝুঁকি এড়াতে এ নির্দেশ যারা মানবে না, ওই সব কূটনীতিক ও কর্মকর্তাকে চিহ্নিত করে দেশে প্রতিবেদন পাঠাতে রাষ্ট্রদূতদের নির্দেশ দেওয়া হয়েছে।