সৌদি দূতাবাসে হামলার হুমকি, গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাসে হামলার হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ।গতকাল শুক্রবার রাতে রামপুরার বনশ্রী এলাকা থেকে আ ন ম আবদুর রশীদ (৫৬) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি সৌদি দূতাবাসের একজন সাবেক কর্মকর্তা।ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ শাখার উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, চার দিন আগে আবদুর রশীদ সৌদি দূতাবাসে হামলার হুমকি দেন। এরই পরিপ্রেক্ষিতে গতকাল রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।সৌদি দূতাবাসে কর্মরত অবস্থায় দুর্নীতির অভিযোগে আবদুর রশীদকে চাকরিচ্যুত করা হয় বলে জানা গেছে।