সৌদি নাগরিক খুন, সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, ‘সৌদি নাগরিক হত্যাকাণ্ডের বিষয়টি যতই দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত ঘটনা হোক না কেন এ জন্য সৌদি আরব ও বাংলাদেশের সম্পর্কে কোনো ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না। এ ব্যাপারে আমাদের রাষ্ট্রদূতের মাধ্যমে সৌদি সরকারের সঙ্গে আলোচনা হয়েছে।’আজ শুক্রবার চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের লগ্নিমারা চর এলাকায় বন্যা আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধন শেষে এক সমাবেশে দীপু মনি এসব কথা বলেন।পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এই ঘটনায় সরকার ও দেশের পক্ষ থেকে সৌদি সরকার, জনগণ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমরা আশাবাদী, যে বা যারা দায়ী তাদের চিহ্নিত করা হবে এবং উপযুক্ত শাস্তি দেওয়া হবে। এই হত্যাকাণ্ডের বিষয়টি দুঃখজনক, এটি অপ্রত্যাশিত।’বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে যে বিরোধ আছে, ওই মামলার রায়ের জন্য শিগগিরই দেশের বাইরে অবস্থান করার কথা জানিয়ে দীপু মনি বলেন, ‘ওই সময় ফেরার পথে সৌদি আরব যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তখন বাংলাদেশে সৌদি নাগরিক হত্যার বিষয়টি নিয়ে সে দেশের সরকারের সঙ্গে আলোচনা করা হবে এবং আমরা কী ধরনের ব্যবস্থা নিয়েছি এবং তদন্ত কোন পর্যায়ে আছে, সে ব্যাপারে কথা হবে।’রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হজরত আলীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা, অতিরিক্ত পুলিশ সুপার আমির জাফর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর শাহীন খান প্রমুখ।