সৌদি বাদশার সফল অস্ত্রোপচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কে সৌদি আরবের বাদশা আবদুল্লাহর মেরুদণ্ডে পরিচালিত অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার সৌদি আরবের আল-আরাবিয়া টেলিভিশন এক প্রতিবেদনে এ তথ্য দেয়। প্রতিবেদনে সৌদি আরবের একজন কূটনীতিকের বরাত দিয়ে বলা হয়, বাদশার অস্ত্রোপচার নিউইয়র্কের প্রেসবাইটারিয়ান হাসপাতালে করা হয়েছে।প্রসঙ্গত, মেরুদণ্ডের চারপাশে রক্ত পুঞ্জীভূত হওয়াসহ বাদশাহ অন্ত্রবৃদ্ধিজনিত সমস্যায় ভুগছিলেন। তিনি গত সোমবার চিকিৎসার জন্য নিউইয়র্কে আসেন।সৌদি বাদশার অনুপস্থিতিতে ক্রাউন প্রিন্স সুলতান সাময়িকভাবে দেশ পরিচালনা করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। —বিবিসি