সৌদি বাদশাহ ও সিরিয়ার প্রেসিডেন্টের যৌথ লেবানন সফর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি বাদশাহ আবদুল্লাহ ও সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ যৌথভাবে লেবানন সফরে এসেছেন।২০০৫ সালের পর প্রেসিডেন্ট আসাদের এটাই লেবাননে প্রথম সফর। সে সময় প্রধানমন্ত্রী রফিক হারিরির হত্যার পর সিরিয়া লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হয়।দুই নেতা বিশেষভাবে উদ্বিগ্ন যে জাতিসংঘের ট্রাইব্যুনাল রফিক হারিরির হত্যার জন্য হিজবুল্লাহ আন্দোলনের সদস্যদের দায়ী করতে পারেন। এই দুই নেতা বৃহস্পতিবার লেবানন পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য অঙ্গীকার ব্যক্ত করেছেন।লেবাননের হিজবুল্লাহ আন্দোলন সিরিয়ার প্রধান মিত্র। অন্যদিকে হারিরি পরিবারের সঙ্গে সৌদি আরবের সুসম্পর্ক আছে। বর্তমানে লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি নিহত রফিক হারিরির ছেলে।—বিবিসি