সৌদি যুবরাজের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি যুবরাজ নাইফ বিন আবদুল আজিজ আল সউদ মারা গেছেন। দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি আজ শনিবার এ কথা জানায়। গত বছরের অক্টোবরে ৭৯ বছর বয়সী এই যুবরাজ সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে মনোনীত হয়েছিলেন। নাইফ বিন আবদুল আজিজ আল সউদ সৌদি আরবের ডেপুটি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।আল-জাজিরা জানায়, নাইফ গতানুগতিক ধারার এবং দেশের শাসন কাঠামোর পরিবর্তনে অনাগ্রহী ছিলেন। মাত্র ২০ বছর বয়সেই তাঁকে রিয়াদের গভর্নর মনোনীত করা হয়। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পান। কিছুদিন সহকারী হিসেবে থাকার পর ১৯৭৫ সালে তাঁকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়। সে সময়ে তাঁর বড় ভাই ফাহাদ যুবরাজ ছিলেন। এদিকে নাইফের মৃত্যুর পর নয় মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো নতুন যুবরাজ নির্বাচন করতে হবে বাদশাহ আবদুল্লাহকে।