সৌদি রাজ সিংহাসনের উত্তরাধিকার সুলতানের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি রাজ সিংহাসনের উত্তরাধিকারী সুলতান বিন আবদুল আজিজ আল সৌদ আজ শনিবার ভোরে নিউইয়র্কে মারা গেছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম রাজপ্রাসাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে।সুলতান বিন আবদুল আজিজ সৌদি আরবের বর্তমান বাদশা আবদুল্লাহর সত্ ভাই। তিনি ছিলেন রাজ সিংহাসনের প্রথম উত্তরাধিকার। ২০০৪ সালে সুলতানের শরীরে কোলন ক্যানসার ধরা পড়ে। তিনি গত জুন থেকে যুক্তরাষ্ট্রে চিকিত্সাধীন ছিলেন। গত জুলাইতে নিউইয়র্কের একটি হাসপাতালে তাঁর শরীরে অস্ত্রোপচার করা হয়। তিনি প্রায় চার দশক দেশটির প্রতিরক্ষা ও বিমানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানায়, আগামী মঙ্গলবার রাজধানী রিয়াদে তাঁর দাফন হবে। রয়টার্স ও বিবিসি অনলাইন।