সৌদি রাষ্ট্রদূতের গভীর হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ আল নাসের আল হুসাইরি বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় ঢাকায় সৌদি দূতাবাসের এক কর্মকর্তা খুন হওয়ার ঘটনা এবং এ ঘটনায় কেউ গ্রেপ্তার না হওয়ায় তিনি গভীর হতাশা প্রকাশ করেছেন।আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান।সৌদি রাষ্ট্রদূত খালেদা জিয়াকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। খালেদা জিয়া এ আমন্ত্রণ গ্রহণ করেন। তবে খালেদা জিয়া কবে সৌদি আরবে যাবেন, এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।আবদুল্লাহ আল নাসের আল হুসাইরি ও খালেদা জিয়া সৌদি আরবে বাংলাদেশি শ্রমিকদের বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন।