সৌদিতে ট্যাংকার বিস্ফোরণে নিহত ২২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে জ্বালানি তেলবাহী ট্যাংকার বিস্ফোরণে ২২ জন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার রয়টার্স এ তথ্য জানায়।ওই দেশের রাষ্ট্রীয় টেলিভিশন আল-আখবরিয়া একজন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে জানায়, এ দুর্ঘটনায় ১১১ জন আহত হয়েছে। জ্বালানি তেলবাহী ট্যাংকারটি যে পথ দিয়ে যাচ্ছিল, সেই পথে সংঘটিত একটি দুর্ঘটনা থেকে ওই ট্যাংকারে আগুন ধরে গেলে বিস্ফোরণ ঘটে।