সৌদিতে দুই ব্যক্তির শিরশ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে মোহাম্মদ শাহীন মোহাম্মদ কবির নামের এক ব্যক্তিকে হত্যা ও চুরির দায়ে দুজনের শিরশ্ছেদ কার্যকর করা হয়েছে। গতকাল মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলা হয়, তাঁরা তিনজন বাংলাদেশের নাগরিক।ওই বিবৃতির বরাত দিয়ে সৌদি বার্তা সংস্থা জানায়, মোহাম্মদ শাহীন মোহাম্মদ কবির নামের এক বাংলাদেশিকে হত্যা করে তাঁর কাছ থেকে অর্থ ও মোবাইল ফোন চুরির দায়ে নাজুম মোহাম্মদ আমিন আবদুল শরিফ ও আবদুল মজিদ আবু বকর হামজা নামের দুই বাংলাদেশির শিরশ্ছেদ করা হয়। সৌদি আরবের জাজান শহরে এই দণ্ডাদেশ কার্যকর করা হয়। এ ঘটনায় প্রথমে সাধারণ আদালত ওই দুই বাংলাদেশির শিরশ্ছেদের আদেশ দেন। দেশটির সর্বোচ্চ আদালতও একই আদেশ বহাল রাখেন। বিবৃতিতে নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং নিরপরাধ কারও ওপর হামলা চালিয়ে রক্তপাত ঘটানোর দায়ে শরিয়া আইন প্রয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়।