সৌদিতে শ্বাসরোধী ভাইরাস নিয়ে সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে মিডল ইস্ট রেসপাইরেটরি সিনড্রোম (এমইআরএস) বা করোনা ভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। এ কারণে দেশটির পবিত্র স্থানগুলোতে মুসল্লিদের মুখাবরণ ব্যবহারের অনুরোধ জানিয়েছে সে দেশের স্বাস্থ্য কর্মকর্তারা।এ বছরের অক্টোবরে সারা বিশ্ব থেকে লাখ লাখ মুসল্লি পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। এর আগেই এমইআরএস করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে দেশটিতে।আজ শনিবার বিবিসি অনলাইনের এক খবরে জানানো হয়, সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে ৩৮ জন মারা গেছে। এ কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বয়স্ক বা অসুস্থ লোকজনকে পবিত্র স্থানগুলোতে যাওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।আর যাঁরা এসব স্থানে যাবেন, তাঁরা যেন ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলেন। হাঁচি-কাশি হলে টিস্যু ব্যবহার করেন এবং প্রয়োজনীয় ওষুধ সেবন করেন, সে কথা বলা হয়েছে।এমইআরএস করোনা ভাইরাস ২০১২ সালের সেপ্টেম্বরে সৌদি আরবে ছড়িয়ে পড়ে। এটি একটি জটিল ভাইরাস। এতে আক্রান্ত হলে ঠান্ডার পাশাপাশি শ্বাস-প্রশ্বাসের তীব্র কষ্ট হয়।বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিশ্চিত করেছে, এ পর্যন্ত সারা বিশ্বে এই ভাইরাসে ৮০ জনের মতো আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৪৪ জনের মৃত্যু হয়েছে।