সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে গতকাল বুধবার এক সড়ক দুর্ঘটনায় ছয় বিদেশি শ্রমিক নিহত হয়েছেন। এঁদের মধ্যে তিনজন বাংলাদেশের নাগরিক।নিহত তিন বাংলাদেশি শ্রমিক হলেন—সানু মিয়া, রুনু মিয়া ও মোর্তজা আলী। তাঁদের বাড়ি সিলেটে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলো ডটকমকে জানান, জেদ্দা বিমানবন্দরের কাছে হামদানিয়া এলাকায় বিদেশি শ্রমিকদের বহনকারী একটি কোস্টারের সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে তিন বাংলাদেশিসহ ছয়জন নিহত ও সাতজন আহত হন। আহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি। জেদ্দায় বাংলাদেশ দূতাবাসের শ্রমসচিব ঘটনাস্থলে পরিদর্শন করেন। হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন।