সৌরজগৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 সূর্য, গ্রহ, ধূমকেতু, উল্কা, বামন গ্রহ, গ্রহাণু আর বিভিন্ন চাঁদ নিয়েই সৌরজগৎ গঠিত। সৌরজগৎ ৪ দশমিক ৬ বিলিয়ন বছর আগে গঠিত হয় বলে বিজ্ঞানীরা দাবি করেন। বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল গ্রহকে অভ্যন্তরীণ গ্রহ বলে। এদের ‘টেরিট্রেরিয়াল গ্রহ’ বলা হয়। এরা তুলনামূলক ছোট আকৃতির এবং ধাতু ও শিলা দ্বারা নির্মিত। বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন গ্রহ বহির্গ্রহ প্রকৃতির। এদের ‘গ্যাস জায়ান্ট গ্রহ’ বলে। এরা আকারে বৃহদাকার। এরা প্রধানত হাইড্রোজেন, হিলিয়াম গ্যাসে সৃষ্ট। পৃথিবীর আরও দুটি উল্লেখযোগ্য নাম হলো ‘নীল গ্রহ’ ও ‘টেরা’। গবেষকেরা ও জ্যোতির্বিদেরা ২০০৮ সাল পর্যন্ত সৌরজগতে পাঁচটি বামন গ্রহ শনাক্ত করেছেন। পাঁচটি বামন গ্রহ হলো: প্লুটো, সেরাস, এরিস, মেইকমেইক ও হাউমেয়া। সৌরজগতের গ্রহগুলোর মধ্যে শুক্রই একমাত্র গ্রহ, যা কক্ষপথে ঘড়ির কাঁটার দিকে ঘুরে সূর্যকে আবর্তন করে। এ ধরনের আবর্তনকে রেট্রোগ্রেড আবর্তন বলে।