সৌরভের দল পুনের সঙ্গে তামিমের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবালের সঙ্গে চুক্তি করেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল পুনে ওয়ারিয়র্স। এপ্রিলে শুরু হতে যাওয়া আইপিএলের পঞ্চম আসরের জন্য তাঁর সঙ্গে চুক্তি করল সৌরভ গাঙ্গুলীর দল। ভারতের এই সাবেক অধিনায়ক পুনেরও অধিনায়ক।এশিয়া কাপের পর পর চার ম্যাচে অর্ধশত রান করার পরই তাঁর ওপর নজর পড়ে পুনের। তামিম, পুনের ম্যানেজমেন্ট ও গাঙ্গুলীর মধ্যে আলোচনার পর এই চুক্তি হলো।সাকিব আল হাসানের পর তামিম ইকবাল দ্বিতীয় বাংলাদেশি খেলোয়াড় হিসেবে এ বছর আইপিএল খেলবেন। সাকিব খেলবেন শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের হয়ে।চুক্তির পর ক্রিকইনফোকে তামিম বলেন, ‘সৌরভ গাঙ্গুলী ও মাইকেল ক্লার্কের মতো খেলোয়াড়দের সঙ্গে খেলে অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারব। আমি ক্রিকেট নিয়ে কথা বলতে পছন্দ করি। সুতরাং তাঁদের সঙ্গে খেলতে পারব বলে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। এখান থেকে আমি নতুন অনেক কিছু শিখতে চাই।’তামিম আরও বলেন, ‘আমার জন্য এটা একটা বাড়তি সুযোগ। সাকিবই আমার জন্য এই রাস্তা খুলে দিয়েছে। আমি আমার সতীর্থের সঙ্গে আইপিএলে খেলতে চেয়েছিলাম। এটা দেশের অন্য খেলোয়াড়দের আরও উৎসাহিত করবে।’এ বছরের শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপের কথা উল্লেখ করে বাংলাদেশের এই ওপেনার বলেন, ‘সামনেই টি-২০ বিশ্বকাপ। তাই আইপিএলের এই ফরম্যাটে ভালো খেলতে পারলে টি-২০ বিশ্বকাপে ভালো খেলার সুযোগ হিসেবে কাজ করবে।’তামিমের আগে আইপিএলে খেলেছেন মোহাম্মদ আশরাফুল (মুম্বাই ইন্ডিয়ান্স), আবদুর রাজ্জাক (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু), মাশরাফি বিন মুর্তজা (কলকাতা নাইট রাইডার্স) ও সাকিব আল হাসান (কলকাতা নাইট রাইডার্স)। এবারই প্রথম আইপিএলে খেলছেন তামিম। ওয়েবসাইট।