স্কটল্যান্ডের অতিথি চীনের পাণ্ডা (ভিডিও)
চীনে বেশ মজায়ই দিনগুলো কেটে যাচ্ছিল পাণ্ডাদের। কিন্তু স্কটল্যান্ডের আমন্ত্রণে এবার দেশ ছেড়ে যেতে হবে তাদের। থাকতে হবে সেখানকার চিড়িয়াখানায়। তবে আশার কথা, সঙ্গে থাকছে তাদের বন্ধু ও প্রশিক্ষক জিয়ে হাও।ছেলে পাণ্ডাটির নাম ইয়াং গুয়াং। আর মেয়েটির নাম তিয়ান তিয়ান। সে কিছুটা লাজুক। তাই তাকে নিয়েই চিন্তা বেশি। স্কটল্যান্ডের নতুন পরিবেশে আদৌ খাপ খাওয়াতে পারবে কি না, এটা নিয়েই কিছুটা উদ্বিগ্ন জিয়ে হাও। তবে ইয়াং গুয়াংকে নিয়ে চিন্তা নেই। সে খুবই মিশুক। তাই নতুন পরিবেশে খাপ খাইয়ে নেওয়াটা তার পক্ষে কঠিন হবে না।
স্কটল্যান্ডের ওই চিড়িয়াখানাটিও পাণ্ডাদের স্বাগত জানাতে প্রস্তুত। তাদের আতিথেয়তার জন্য সব রকমের বন্দোবস্ত করে রেখেছে তারা। ইয়াং গুয়াং ও তিয়ান তিয়ান রোজ কেক খায়। এ ছাড়া বাঁশপাতা খেতেও পছন্দ করে তারা। তবে সমস্যা হলো মাঝেমধ্যেই পাণ্ডারা নিজেদের মধ্যে মারামারি শুরু করে। তাই তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে স্কটল্যান্ডের চিড়িয়াখানা কর্তৃপক্ষকে।তবে স্কটল্যান্ডের আবহাওয়া অনেকটা চীনের মতোই। তাই স্কটল্যান্ডে থাকতে পাণ্ডাদের মোটেও সমস্যা হবে না। পাণ্ডাদের নেওয়ার জন্য চীন ও স্কটল্যান্ডের রয়্যাল জিওলজিক্যাল সোসাইটির মধ্যে পাঁচ বছর ধরে আলোচনা চলেছে। শেষ পর্যন্ত পাণ্ডাদের স্কটল্যান্ডে পাঠাতে সম্মত হলো চীন।তবে স্কটল্যান্ড যে উদ্দেশ্যে পাণ্ডাদের নিচ্ছে, তা কতটা সফল হবে বলা কঠিন। কারণ পাণ্ডাদের প্রজননের ব্যাপারটা বেশ কঠিন। মেয়ে পাণ্ডারা বছরে কেবল একবার সন্তান প্রসব করে। রয়টার্স।