স্কাউট-আন্দোলন বেগবান করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্কাউটিং চালু করার মাধ্যমে স্কাউট-আন্দোলন বেগবান করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন। পরবর্তী প্রজন্মকে সত্, সুশৃঙ্খল, আত্মনির্ভরশীল ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এটি করতে হবে বলে তিনি উল্লেখ করেন।প্রধানমন্ত্রী আজ রোববার সকালে গণভবনে ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে এ আহ্বান জানান। স্কাউটদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের লেখাপড়া ও বিনোদনের পাশাপাশি মানুষের সেবা করার মানসিকতা অর্জন করতে হবে।’শেখ হাসিনা দেশে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পর ও সচেতনতা সৃষ্টিতে সরকারকে সহযোগিতার জন্য স্কাউটদের ভূমিকার প্রশংসা করেন। তাদের এই সেবামূলক কর্মকাণ্ড ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।প্রধানমন্ত্রী স্কাউটদের প্রতি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানার ও তা ধারণসহ দেশীয় সংস্কৃতি চর্চা ও প্রকৃতি রক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি স্কাউটদের পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৈশ্বিক জলবায়ুর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ করার আহ্বান জানান। স্কাউটদের দেশের ভবিষ্যত্ হিসেবে উল্লেখ করে তিনি তাদের সামাজিক অপরাধের কুফল সম্পর্কে নিজে জানতে ও অন্যকে অবহিত করার পরামর্শ দেন। বাসস।