স্কুল-কলেজে রমজান ও ঈদের ছুটি ১৪ জুলাই শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সরকারি ও বেসরকারি স্কুল-কলেজে আবার ছুটি বাড়ানো হয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি কমানোর সিদ্ধান্তের দুই দিনের মাথায় গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে, এখন এই ছুটি শুরু হবে ১৪ জুলাই।শিক্ষা মন্ত্রণালয়ের নতুন আদেশে বলা হয়েছে, ঢাকা ও অন্যান্য মহানগরের যানজটসহ সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ১৪ জুলাই (রোববার) থেকে ছুটি শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আগের মতোই ১২ আগস্ট পর্যন্ত এ ছুটি থাকবে।এর আগে গত মঙ্গলবার ২৭ জুলাই থেকে রমজান ও ঈদ উপলক্ষে ছুটি শুরু হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু এ নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।