স্কুলছাত্রদের পিটুনিতে অন্য স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা উচ্চবিদ্যালয়ে গতকাল রোববার সন্ধ্যায় কয়েকজন স্কুলছাত্রের এলোপাতাড়ি পিটুনিতে আসিফ (১৫) নামের অন্য ছাত্রের মৃত্যু হয়েছে। আসিফ ওই স্কুলের দশম শ্রেণীর ছাত্র ছিল। আসিফের বাড়ি শেরপুরের চণ্ডীপুর গ্রামে। তাঁর বাবার নাম মোকাদ্দেস আলী।পুলিশ জানায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে শ্রেণীকক্ষের বারান্দায় আসিফকে এলোপাতাড়ি মারধর শুরু করে একই স্কুলের কয়েকজন ছাত্র। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় সন্ধ্যা পৌনে সাতটার দিকে আসিফ মারা যায়।শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে তিনি জানান, ছাত্রদের বেধড়ক মারপিটে মাথা থেকে অতিরিক্ত রক্তক্ষরণে আসিফের মৃত্যু হয়েছে। তার মাথার বাঁ-পাশে আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।