স্কুলছাত্রী ধর্ষণ মামলা, রিমান্ড শেষে আসামিরা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে চাঞ্চল্যকর স্কুলছাত্রী ধর্ষণ মামলার চার আসামিকে তিন দিনের রিমান্ড শেষে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা মজিবর রহমান রিমান্ড শেষে আসামিদের টাঙ্গাইলের বিচারিক হাকিমের আদালতে হাজির করেন। এ সময় জ্যেষ্ঠ বিচারিক হাকিম জান্নাতুল ফেরদৌস ইবনে হক আসামিদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।মামলার তদন্ত কর্মকর্তা মজিবর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ‘আসামিদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সে সব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।’ ২ জানুয়ারি টাঙ্গাইলের ‘খ’ অঞ্চল আমলি আদালত আসামি হারুন-অর-রশিদ, এস এম নুরুজ্জামান, মনিরুজ্জামান মণি ও শাজাহান আলীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার অপর আসামি বীথি আক্তারকে এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। নবম শ্রেণীর ছাত্রী ওই মেয়েটিকে তিন দিন আটকে রেখে ধর্ষণ করা হয়। এ অভিযোগে মেয়েটির বান্ধবীসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।