স্কুলবাস পুকুরে, ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগের কেরোয়া এলাকায় আজ বুধবার সকালে বিদ্যালয়ের একটি বাস পুকুরে পড়ে ১১ বছর বয়সী ছাত্র মারুফের মৃত্যু হয়েছে। সে স্থানীয় মর্জিনা মেমোরিয়াল কিন্ডারগার্টেনের ছাত্র।স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, আজ সকাল সাড়ে আটটার দিকে মর্জিনা মেমোরিয়াল কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের আনা-নেওয়ার বাসটি কাউনিয়া উপজেলার কেরোয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পুকুরে পড়ে যায়। স্থানীয় লোকজন শিক্ষার্থীদের উদ্ধার করে। পরে খবর পেয়ে পুলিশও উদ্ধারকাজে যোগ দেয়।গুরুতর অবস্থায় ছয়জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মারুফের মৃত্যু হয়। বাকিরা ওই হাসপাতালে চিকিত্সাধীন আছে।কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম হোসেন সড়ক দুর্ঘটনায় এক ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।মর্জিনা মেমোরিয়াল কিন্ডারগার্টেনের প্রধান আজিজার রহমানকে ফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি।