স্কুলশিক্ষকদের কোচিং বন্ধে কেন প্রজ্ঞাপন নয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি ও এমপিওভুক্ত স্কুলের শিক্ষকদের কোচিং করানোর ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারির কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।মন্ত্রিপরিষদ-সচিব, সংসদসচিব, আইনসচিব, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।আজ সোমবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই রুল জারি করেন।শিক্ষার্থীদের অভিভাবকদের সংগঠন অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল করিম দুলু কোচিং বন্ধের বিষয়ে এক রিট আবেদন করেন। আবেদনকারীর পক্ষে আইনজীবী আসাদুজ্জামান সিদ্দিকী মামলা পরিচালনা করেন।