স্কুলের শুভেচ্ছাদূত শাবনূর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগেভাগে কোনো কিছু জানাননি শাবনূর। ছোট বোন ঝুমুর ও ঝুমুরের স্বামীর তত্ত্বাবধানে বারিধারায় ইংরেজি মাধ্যমের একটি স্কুল গড়েছেন। আর এই স্কুলের শুভেচ্ছাদূত করা হয়েছে শাবনূরকে। স্কুলের নাম ‘সিডনি ইন্টারন্যাশনাল’। শাবনূর বললেন, ‘আমাকে এই স্কুলের শুভেচ্ছাদূত করা হয়েছে। আগামী ৩ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এই স্কুল যাত্রা করবে। বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। এই স্কুলের সঙ্গে আমাকে ওরা যুক্ত করেছে, তাই খুব ভালো লাগছে। একটি স্কুল থেকে বাচ্চারা শিক্ষা নেবে এবং তারা বড় হয়ে এই স্কুলের নাম সব জায়গায় বলবে—এটা বড় আনন্দের ব্যাপার হবে।’